• সোম. এপ্রিল ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

যুবলীগ নেতার প্রচেষ্টায় গাড়িতে আগুন দিতে ব্যর্থ যুবদল, আটক ১

নভে. 15, 2023

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে মিছিল করতে আসা বিএনপিকর্মীদের ধাওয়া দিতে গিয়ে যুবলীগের এক নেতা আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মিছিলে আসা লোকজন গাড়িতে আগুন দিতে গেলে যুবলীগ নেতা তাদের ধাওয়া দেয়। তখন জাহাঙ্গীর আলম নামে যুবদলের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বিলট্রেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

আটক জাহাঙ্গীর আলম ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের বাসিন্দা। আহতের নাম জাকারিয়া দীপু। তিনি ধামরাই উপজেলা যুবলীগের নেতা।

পুলিশ ও যুবলীগ জানায়, সন্ধ্যায় যুবদলের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় মিছিল বের করে। খবর পেয়ে জাকারিয়া দীপুর নেতৃত্বে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের ধাওয়া দেয়। এ সময় তারা যুবদলের এক কর্মীকে আটক করে। তবে বাকিরা পালিয়ে যায়। তাদের ধাওয়া দিতে গিয়ে যুবদলের হামলায় জাকারিয়া দীপু আহত হন। তাকে উদ্ধার করে কালামপুর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, বিএনপির নেতাকর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিল বের করে। তখন গাড়িতে আগুন দেওয়ার প্রস্তুতিকালে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments