• সোম. এপ্রিল ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে স্মরণকালের সর্ববৃহৎ মোটরসাইকেল শোভাযাত্রা

নভে. 11, 2023

রাজিউল হাসান পলাশঃ বিএনপির অবরোধ ও অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কয়েক হাজার মোটরসাইকেল, প্রাইভেটকারে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির।

আজ শনিবার (১১ নভেম্বর) সকাল ১১ টার দিকে পৌরসভার ঐতিহাসিক যাত্রাবাড়ী মাঠ থেকে এ শোভাযাত্রার উদ্বোধন করা হয়। পরে উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ শোভাযাত্রা।

শোভাযাত্রার শুরুতে বেনজীর আহমদ এমপি বলেন,  দেশের জনগণের সাথে বিএনপি কোন সম্পৃক্ততা নেই। একারণে বিএনপি  নির্বাচনে আসবেনা বলেই   দেশে এ  জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টি করছে। এ নৈরাজ্যের প্রতিবাদে ধামরাইসহ সারাদেশের মানুষ জেগে উঠেছে। তিনি আরো বলেন বিএনপি-জামাত যেখানেই আগুন ও  নৈরাজ্য সৃষ্টি করবে সেখানেই প্রতিবাদ করতে হবে। যাতে সাধারণ মানুষ সুখে শান্তিতে থাকতে পারে।

আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রায় ঢাকা জেলা আওয়ামীলীগের সহসভাপতি মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন, সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলরসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শান্তি শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments