• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মেয়াদ উর্ত্তীন্ন জালালাবাদ কল্যান সংঘ ইতালির সভাপতি ও সাধারণ সম্পাদকের অসাংগঠনিক কার্ষকলাপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আগস্ট 11, 2019

জালালাবাদ কল্যান সংঘ (বৃহত্তর সিলেট) ইতালি একটি ঐতিহ্যবাহী সংগঠন যা দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে কিন্তু বিগত ৭ মাস আগে কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়াতে বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ রক্ষার একটি অপচেষ্টা চালানোর অভিযোগে রোমে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক সম্মেলনে মেয়াদ উর্ত্তীন্ন কমিটির সাংস্কৃতিক সম্পাদক জামিল উদ্দিন জানান ইতালিতে সিলেটবাসীর ঐতিহ্য নষ্ট করতে পদ লোভী সভাপতি ও সাধারণ সম্পাদক একের পর এক অসাংগঠনিক কার্যকলাপ করে যাচ্ছে। যা সংগঠন এবং বৃহত্তর সিলেটবাসীর জন্য অপমান জনক। তার বহিষ্কার আদেশ এর কথাতুলে ধরে বলেন, সেখানে কমিটি কার্যক্ষমতাই হারিয়েছে, সেখানে আরেক জনকে বহিষ্কার করার কোন অধিকারই তারা রাখে না।

অন্য দিকে কমিটির সংখ্যা গরিষ্ট সদস্যরা তাদের মানে না বরং নতুন কমিটির দাবী বহুদিন ধরে করে আসছে। মেয়াদ উর্ত্তীন্ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অসাংগঠনিক কার্যকলাপের বিরোদ্ধে সবাইকে সচেতন হতে হবে।

জামিল উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, বৃহত্তর সিলেটবাসীর সম্মান অক্ষুন্ন রাখতে ও কমিউনিটির স্বার্থে জালালাবাদ কল্যান সংঘের নতুর কমিটি করার সিদ্ধান্ত নেয়ার সময় এখনই।

তরপিনাত্তারায় রসই রেষ্টুরেন্টে গত ১১ আগষ্ট রাত ৯টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেটের সিনিয়র সহ সভাপতি এম ডি মজির উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, কোষাধ্যক্ষ আব্দুল মুকিত, আন্তর্জাতিক সম্পাদক শফিকুল আলম। এছাড়াও এ টি এম শাহজাহান, সয়দুল ছালিক, আবদুল্লাহ সহআরো অনেকেই উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments