• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মাদ্রাসা শিক্ষার্থীর পাশে দাড়ালো ‘ইচ্ছে আলো’

ডিসে. 10, 2019

মদীনাতুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেনির শিক্ষার্থী মোঃ আয়ুব। ঋণে জর্জরিত তার পরিবারের মাসিক আয় ১০,০০০ টাকা। এত কম আয়ে যেখানে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা সেখানে ৮০০টাকা বেতন দিয়ে ছেলের পড়া লেখা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। তারপরও মেধাবী ছাত্র হওয়ায় এবং মায়ের অদম্য ইচ্ছা থাকার কারনে এখনও পড়ালেখা চালিয়ে যাচ্ছে আয়ুব। কিন্তু গত চার মাসে মাদ্রাসার বেতন পরিশোধ করতে না পারায় পরীক্ষা দিতে দিবে না বলে জানিয়ে দিয়েছে মাদ্রাসার শিক্ষকেরা। আর এই খবর পাওয়ার সাথে সাথে আয়ুবের পাশে দাড়িয়েছে ইচ্ছে আলো পরিবার। নিজেরদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইচ্ছে আলোর সদস্যরা। সোমবার সন্ধ্যায় জাহিদ হাসান, রিদয় খান এবং ইকতিয়াক বিপুল ইচ্ছে আলোর পক্ষ থেকে আয়ুবের পরিবারের সাথে দেখা করে এবং তার পড়ালেখার দায়িত্ব নিবে বলে আশ্বাস দেন।
সমাজের বিত্তবানদের এরকম শিক্ষার্থীদের পাশে দাড়ানো উচিত বলে মনে করেন ইচ্ছে আলোর স্বপ্নদ্রষ্টা জাহিদ হাসান। এছাড়াও ওই মাদ্রাসায় দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনা বেতন/অর্ধ বেতনের ব্যবস্থা করার জন্য অনুরোধ করবে বলে জানায় ইচ্ছে আলোর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রিদয়।

ইকতিয়াক বিপুল,

ধামরাই, ঢাকা।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments