• শুক্র. এপ্রিল ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জরুরী – হাসান ইকবাল

জুন 25, 2019

ইতালী আওয়ামী লীগের সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, যে কোন ধরনের মাদকই হোক না কেন তা কোন ক্রমেই গ্রহণযোগ্য নয়। মাদক একটি অভিশাপ। মানুষের জীবনকে তিলে তিলে ধ্বংস করে দিতে পারে এই মাদক। আজকের এই মাদক শুধু বখে যাওয়া তরুণদের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তা ছড়িয়ে পড়েছে শিশু ও কিশোরদের মধ্যেও। বিশেষ করে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝেও মাদক গ্রহণের প্রবণতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মাদকের আগমন ও বিস্তারের পথ দিন দিন ছড়িয়ে পড়ছে শহর-বন্দর থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অলিগলি ও প্রবাসে পর্যন্ত। পত্রিকা মারফত জানা যায়, প্রতিদিন শুধু ইতালির রোম শহরেই ইয়াবা বাবদ হাত বদল হয় শত শত ইউরো।

ইতালী আওয়ামী লীগের সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, মাদকাসক্তি একটি সামাজিক – অর্থনৈতিক সমস্যা। সচেতনতা বৃদ্ধির সাথে সাথে সামাজিক আন্দোলন জোরদারের মাধ্যমে এটির নির্মূল করতে হবে। জনতার জাগরণই করতে পারে মাদক নিয়ন্ত্রণ। আসুন , মাদকের বিরুদ্ধে আমরা সবাই সচেতন হই , সবাই ঐক্যবদ্ধ হয়ে যার যার অবস্থান থেকে মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদেরকে অবাঞ্চিত করি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments