• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ভিয়েনাস্থ জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ফেব্রু. 21, 2020

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর্যের সাথে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জাতিসংঘ সদর দপ্তরে উদযাপন করা হয়েছে।

এই অনুষ্ঠান ভিয়েনাস্থ জাতিসংঘ সদর দপ্তর (Vienna International Centre)-এর সম্মিলন স্থান Rotunda-এ ২১ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হয়ে তিন ঘন্টাব্যাপী চলে। উক্ত অনুষ্ঠানে ভিয়েনাস্থ জাতিসংঘ সদর দপ্তরে অবস্থিত জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধি, জাতিসংঘে নিযুক্ত ৫০টি দেশের স্থায়ী প্রতিনিধিসহ চার শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ দূতাবাস ভিয়েনা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে শুরুতে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ। তারপর বংলাদেশের রাষ্ট্রদূত ও তাঁর
সহকর্মী বৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীরা শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ছিল আলোচনা ও সাংস্কৃতিক পর্ব।
বাংলাদেশের ঐতিহ্যবাহী খাদ্য সামগ্রীর মাধ্যমে সবাইকে আপ্যায়িত করার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments