• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মাদারীপুর জেলা সমিতি, ইতালীর দোয়া মাহফিল

ফেব্রু. 23, 2020

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মাদারীপুর জেলা সমিতি, ইতালী বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে।

রোমের মক্কি মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মাদারপুর জেলা সমিতি, ইতালীর সভাপতি ওয়াদুদ মিয়া জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ‘র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা হুমায়ূন কবির এবং বিশেষ অতিথি হিসেবে ইতালী বিএনপির উপদেষ্ঠা হাজী লকিয়ত উল্লাহ, সভাপতি আবদুর রাজ্জাক, ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি আবদুর রউফ ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ রব মিন্টু।

এসময় বক্তারা বলেন, শহীদদের শ্রদ্ধা ও তাদের রুহের আত্মার শান্তি জন্য এই আয়োজন করা হয়েছে। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর চেয়ে আল্লাহ‘র কাছে দোয়া প্রার্থনা করা বেশি শ্রেয় বলে মনে করেন আয়োজকরা।

এছাড়াও সংগঠনের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, আবুল কালাম মৃধা,প্রচার সম্পাদক ফিরোজ আকন, কোষাধ্যক্ষ মতিন কবির, সদস্য কামাল হোসেন, ইব্রাহিম, সরোয়ার হোসেন, রনি খান ও সৌকত হোসেন সহ প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

মসজিদের ইমাম মুফতি ওয়ালিউল্লাহ ৫২‘র ভাষা শহীদদের আত্মার শান্তি ও তাদেরকে জান্নাতবাসী করতে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments