বেলজিয়াম আওয়ামী লীগ আগামীর কার্যক্রম নিয়ে কার্যকরী পরিষদের সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি বজলুর রশিদ বুলু এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির হোসেন পলিন এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

আহমেদ শাহজাহান, বেলজিয়াম প্রতিনিধি: মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন ও বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার উদ্বোধন ও ফ্রান্স আওয়ামী লীগ এর সভাপতি সেলিম সাহেবের মৃত্যুতে গভীর শোক ও দোয়া করা হয়।
এসময় বক্তব্য রাখেন সহ সভাপতি রিয়াজুল ইসলাম খান সাজু সহসভাপতি রানা মোহাম্মদ যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লা সাংগঠনিক সম্পাদক শিকদার সুজন দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ উপদেষ্টা ও সদস্য আব্দুল কুদ্দুস সদস্য সুহাগ মিয়া আলী।
