৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে রবিবার বেলজিয়াম আওয়ামী লীগের পার্টি অফিসে এক স্মরণ সভার আয়োজন করা হয়।
শাহজাহান আহমেদ, বেলজিয়াম, প্রতিনিধি: বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশীদ বুলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির হোসেন পলিনের পরিচালনায় সেই সভায় উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেত্রীবৃন্দ।
সভায় বক্তব্য দেন যথাক্রমে উপদেষ্টা বীর মুক্তিযোদ্বা ইকরাম শিকদার, উপদেষ্টা ড,আব্দুল কুদ্দুস সহ সভাপতি শফিউল্লাহ শফি, সহ সভাপতি রিয়াজুল ইসলাম খান সাজু, সহ সভাপতি রানা মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লা,সাংগঠনিক সম্পাদক ত্রিপুরা শামীম আহমেদ সাংগঠনিক সম্পাদক সিকদার সুজন, সাংগঠনিক সম্পাদক আরিফুল হক মিন্টো, সাংস্কৃতিক সম্পাদক রুমা ইকরাম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সদস্য হাফেজ, মিঠু আহমেদ, সদস্য আলমগীর হোসেন, সদস্য জালাল আহমেদ প্রমুখ।
