বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এর স্থায়ী কার্যালয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন করেছে বেলজিয়াম আওয়ামী লীগ।
আহমেদ শাহজাহান, বেলজিয়াম প্রতিনিধি : অনুষ্ঠানের শুরুতে জন্মদিনের কেক কাটা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বজলুর রশীদ বুলু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনির হোসেন পলিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি শফি উল্লাহ শফি, বীর মুক্তিযোদ্বা বেলজিয়াম আওয়ামী লীগ এর উপদেষ্টা ইকরাম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম খান সাজু , সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুমা একরাম, সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান লিয়েজ, শাখা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক খান ওমর, এন্টারওয়ার্পেন শাখা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শওকত হোসেন দুলাল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক রানা মোহাম্মদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক শিকদার সুজন, বেলজিয়াম আওয়ামী লীগ এর সদস্য খান রাজিব মন্টু, আবু আল হাসান সোহাগ, মোহাম্মদ আলমগীর, সহ -দপ্তর বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ সহ আরো অনেকে।
সভাপতি বজলুর রশীদ বুলু বলেন একমাত্র শেখ হাসিনা বর্তমানে বাংলার জনগণের কাছে আস্থার জায়গা। দুর্নীতির বিরুদ্ধে এই যুদ্ধে দেশের মানুষের একমাত্র আস্থা ও বিশ্বাসের আসনে জননেত্রী শেখ হাসিনা। কারন তার চিন্তা ও চেতনায় একমাত্র বাংলাদেশ ও বাংলার মানুষ।
সংগঠনের সাধারণ সম্পাদক পলিন হোসেন মনির বলেন ‘বঙ্গবন্ধুর চেতনায় বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণে জননেত্রী শেখ হাসিনা দিনরাত বাংলাদেশের উন্নয়ন ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। জাতিসংঘের হিসাবে তিনি আজ পৃথিবীর দিত্বীয় সেরা প্রধানমন্ত্রী। বিশ্বসংস্থা থেকে বিভিন্ন পুরস্কারে আজ আমাদের নেত্রী ভূষিত।
অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীঘার্য়ু কামনা করে দোয়া করেন বেলজিয়াম আওয়ামী লীগের নেতাকর্মীরা।।
