• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বেলজিয়ামে বৃহত্তর ঢাকা সমিতি প্রবাসীদের কল্যাণে কাজ করবে

সেপ্টে. 2, 2019

বেলজিয়ামে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করে যেতে চায় বৃহত্তর ঢাকা সমিতি লিয়াজ। নবগঠিত সংগঠন “বৃহত্তর ঢাকা সমিতি লিয়াজ, বেলজিয়াম ” এর এক কার্যকরী সভায় বলা হয়, বেলজিয়ামে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের নানা ধরনের সমস্যা রয়েছে। ইমিগ্রেশনসহ কাজকর্ম এবং অন্যান্য আইনগত সহায়তা দেবে এই সংগঠনটি।

আহমেদ শাহজাহান, বেলজিয়াম প্রতিনিধি: “বৃহত্তর ঢাকা সমিতি লিয়াজ” এর নবগঠিত কার্যকরী কমিটির বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। আগামী দিনের কিছু কর্মসূচি প্রণয়ন করা হয় এই বৈঠকে।
সভা থেকে বক্তারা বলেন প্রবাসের মাঠিতে বাংলাদেশিদের সকল সমস্যা সমাধানে সংগঠনটি প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশি কমিউনিটিতে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সকল কাজে সংগঠনটি এগিয়ে আসবে বলে বক্তারা একমত পোষন করেন। সংগঠন কে আরো শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করা হয়।

সভায় ভিপি মোয়াজ্জেম, মনির হোসেন পলিন, আলী জাহাঙ্গীর, ফারুক রানা,লুৎফুর রহমান মিলন,মাসুদ মোড়ল, মন্টু মোল্লা, সুজন সিকদার, শেখ নিজাম,মিয়া মান্নান, মন্টু খন্দকার, মামুন, রাসেল মোল্লা,রিয়াজুর ইসলাম সাজুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments