• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

“বাটারফ্লাই স্কুল ফর ডিপ্রাইভড চিল্ড্রেন” স্কুলের বই উৎসব

জানু. 8, 2020

“আগামীর বাংলাদেশ ফাউন্ডেশন” পরিচালিত “বাটারফ্লাই স্কুল ফর ডিপ্রাইভড চিল্ড্রেন” স্কুলের বই উৎসব মঙ্গলবার ০৭ জানুয়ারি ২০২০ বটতলা মাজার, হাজারীবাগ, ঢাকা, স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বই উৎসবে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।

সুশিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি শিশু, আর এই শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে যেসকল মৌলিক চাহিদা প্রয়োজন তা পূরণের লক্ষ্যে “আগামীর বাংলাদেশ ফাউন্ডেশন” নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে । সবার আন্তরিক সহযোগিতায় এই সুবিধাবঞ্চিত শিশুরা এগিয়ে যাচ্ছে শিক্ষার মূল ধারায়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই(নিসচা)এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ভিশন ২০২১ ফোরামের চেয়ারম্যান এস এম আজাদ হোসেন,সুকর্মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ সুহানা কচিপাতা ম্যাগাজিনের সম্পাদক আলেয়া বেগম আলো বিটিসিএল এর কর্মকর্তা কবির মোহাম্মদ মনজুরুল বারি চৌধুরী, রোটারি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রবিউল ইসলাম রাফি, সচেতন নাগরিক সমাজ ধামরাই(এস এন এস ডি)এর আহ্বায়ক ও  নিসচা, ধামরাই উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন, সহ-সভাপতি তানিয়া হাসান তামান্না সহ “বাটারফ্লাই স্কুল ফর ডিপ্রাইভড চিল্ড্রেন” এর শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও স্বেচ্ছাসেবীগণ।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলেন কচিপাতা ম্যাগাজিন। বই উৎসব অনুষ্ঠানে শিশুদের নৈতিক বিষয়,নিরাপদ সড়ক, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য বিষয়ক সচেতনতা ও পুষ্টিকর খাবারের বিকল্প কিছুই নেই শিশুদের বেড়ে উঠার ক্ষেত্রে মতামত দেন উক্ত অনুষ্ঠানে আগত অতিথিরা। উক্ত অনুষ্ঠানে শিশুদের পুষ্টিকর খাবার প্রদানের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয় ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “আগামীর বাংলাদেশ ফাউন্ডেশনের” প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ওমর ফারুক সম্রাট। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সুশিক্ষাই জাতির মেরুদন্ড, সুনাগরিক হতে হলে বই পড়ার বিকল্প নেই, তাই বই পড়ার মাধ্যমে সৃজনশীল চিন্তা মনস্তাত্ত্বিক চিন্তার মাধ্যমে নিজেকে বিকশিত করা যায়, বই পড়া সমাজ বিনির্মান এবং মেধার উৎকর্ষ সাধনে বিশেষ ভূমিকা পালন করে। সবশেষে তিনি শিশুদের আরো পড়ালেখার সুযোগ করে দেওয়ার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানায়।

একটি সুন্দর ও আনন্দঘন মুহূর্তে যে সকল শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, স্থান অধিকারীকে পুরস্কার বিতরণ এবং একটি কুইজ প্রথম, দ্বিতীয়, তৃতীয় কে পুরস্কার প্রদান, বই বিতরণ এবং পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে বই উৎসব পালন করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments