• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে স্বপ্নডানা সংগঠনের উদ্যোগে শীতের কম্বল বিতরণ

জানু. 9, 2020

রাজিউল হাসান পলাশঃ  সচেতনতা শুরু হোক আমাদের থেকেই এই শ্লোগানে মুখোরিত হয়ে ধামরাইয়ে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নডানা পরিবারের পক্ষ থেকে ৩০০ শত হত দরিদ্রদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি ) দুপুরে ধামরাই সিটি সেন্টার মার্কেটে এ আয়োজন করা হয়েছে। এ সময় পৌর মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,ঢাকা -২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্বা বেনজির আহমেদ।

স্বপ্নডানা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহরিয়ার ফেরদৌস(রানা) ধামরাইয়ের বিভিন্ন অঞ্চলের খুঁজে অসহায় দরিদ্রদের মাঝে শীতের কম্বল তুলে দেয়ার চেতনায় মগ্ন হয়ে আয়োজন করেছে দরিদ্রতা বিমোচনের।

অনুষ্ঠানে প্রধান অতিথি বেনজীর আহমদ বলেন, স্বপ্নডানার এমন মহৎ উদ্যোগ আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সহায়তা করবে। সমাজের অবহেলিত অসহায় মানুষদের খুঁজে তাদের মাঝে শীতে কষ্টে কাটানো মানুষদের হাতে কম্বল তুলে দেয়া একটি মানবসেবা। এ ধরনের কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আশা উচিত।

সভাপতির বক্তব্যে, মেয়র গলাম কবির বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে ক্ষুদা ও দারিদ্রমুক্ত করার লক্ষ্যে কাজ করছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের স্বপ্ন ছিল সোনার বাংলা বিনির্মানের। তার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যকে কেন্দ্র করে সামাজিক সংগঠন ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

স্বপ্নডানা পরিবারের সভাপতি শাহরিয়ার ফেরদৌস বলেন,আমরা প্রতিবছর ঢাকার কয়েকটি বস্তিতে কম্বল দিয়ে থাকি,তবে এবার প্রতিবছরের ন্যায় ধামরাইতে প্রথমবারের মতো এ আয়োজন করা হয়েছে।আমাদের এ আয়োজননে যদি সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিগণ এগিয়ে আসে তাহলে ধামরাই দারিদ্রতা হ্রাস পাবে সাথে সাথে এই ধরপ্নের কর্মে আরো জোরালো ভুমিকা পালন করতে পারব।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments