রেজাউল করিম, ফরিদপুর : শরিয়তপুরের জাজিরা থানায় পদ্মা সেতুর ৫ নং পিলারের নিকটবর্তী মাঝির চর এলাকায় আজ রবিবার দুপুর ১২ টায় আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করেছে জাজিরা নৌপুলিশ।
বিকেলে জাজিরা থানায় এসে আলমগীর এর স্ত্রী জোবাইদা ইয়াসমিন জেবা স্বজনদের উপস্থিতিতে আলমগীর এর মরদেহ শনাক্ত করেন।
ফরিদপুরের জেলা পুলিশ সুপার মো. আলীমুজ্জামান মরদেহ ফরিদপুরে আনার ব্যাপারে সার্বিক সহযোগিতা করেন।
উল্লেখ্য গত ২৫ আগস্ট ফরিদপুরের সিএন্ডবি ঘাটে নৌকাডুবিতে সারদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজমল হোসেন, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন পদ্মার স্রোতে তলিয়ে যান। ২৫ দিন পরে আজ আলমগীরের মরদেহ উদ্ধার হয়। ইতোপূর্বে ট্রলার ডুবির এক সপ্তাহ পর আজমল হোসেন এর মরদেহ একই এলাকা থেকে উদ্ধার করেন নৌ পুলিশ।
শিক্ষক আলমগীর হোসেনের জানাযা রবিবার আজ রাত ১১ টায় অনুষ্ঠিত হবে।
শহরতলীর খলিল মন্ডলের হাটের চর মাধবদিয়া ইউনাইটেড হাই স্কুল মাঠে এ জানাজার আয়োজন করেছেন পরিবারবর্গ।
