
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিব বর্ষ” এর ক্ষণগণনা উদ্যাপন উপলক্ষে আজ শুক্রবার দুপুরে জেলা প্রশাসক এর সহযোগিতায় খেলাঘর ফরিদপুর জেলা শাকার আয়োজনে শিশু কিশোরদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিশু কিশোর অংশ গ্রহণ করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রোকসানা রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, খেলাঘর ফরিদপুরের সভাপতি আলতাফ মাহমুদ, আক্তারী জাহান ববী, আলী আহসান কল্লোল।
