• সোম. এপ্রিল ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চরভদ্রাসনে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর ক্ষণগণনা শুরু

জানু. 10, 2020

বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে আসছে ১৭মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষে ১০জানুয়ারী শুক্রবার বিকেল সারে ৫টায় ক্ষণগণনা শুরু হয়। সন্ধায় উপজেলা পরিষদ খোলা মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী(নিক্সন)।

উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম। অন্যান্যার মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ফারজানা নাসরীন,থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাষ্টার,থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ার আলী মোল্যা,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এর পূর্বে যথাযোগ্য মর্যাদায় মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে সকাল হতে শুরু করে সারাদিন ব্যাপি নানা কর্মসূচি হাতে নেয় উপজেলা প্রশাসন। এ উপলক্ষে ঐ দিন সকাল সারে ১০টায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরন,বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা। পরে শিশু কিশোরদের অংশগ্রহনে ৭ই মার্চের ভাষন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্দ্যেগে দুজন ক্যান্সার রোগীর চিকিৎসা বাবাদ পঞ্চাশ হাজার টাকা করে এক লক্ষ টাকার চেক বিতরন করা হয়। একই দিন মুজিব বর্ষ উপলক্ষে উপজেলার গাজিরটেক ইউনিয়নের দক্ষিন চর সুলতানপুর স:প্রা: বিদ্যালয়ে ১শত জন যুব মহিলাকে সেলাই প্রশিক্ষন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইউএনও জেসমিন সুলতানা ও পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্লা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments