• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকন্দা’র তালমা উচ্চ বিদ্যালয়ে ২দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধণ

জানু. 26, 2019

মনির মোল্যা :   ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধণ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে তার একান্ত সচিব মোঃ শফি উদ্দিন চৌধুরী।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবলীগের সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক, তরুণ রাজনীতিবিদ এ্যাড. জামাল হোসেন মিয়ার সভাপতিত্বে উদ্বোধণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান সর্দার, জেলা দুর্যোগ ও ত্রান বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামাল হোসেন মিয়া।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাকারিয়া খান খোকা, মীর সাহিদুজ্জামান রিফাত, সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, তালমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ কুদ্দুছ মোল্যা, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এম নাহিদুজ্জামান নাহিদ, জেলা ছাত্রলীগের সহসভাপতি দেবাশীষ মজুমদার নয়ন, সদস্য রবিউল বাসার, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জাকির হোসেন প্রমূখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments