এ এস কাজল:ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের ৩য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার এর সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলটির প্রিন্সিপ্যাল আফরোজা হাসেম বিথী, বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আলিমুজ্জামান,বিশিষ্ট ব্যাবসায়ী মো: মোসলেম উদ্দিন,বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও অবিভাবক বৃন্দ। 
উক্ত ক্রীড়া অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দের আসন গ্রহন,ব্যাজ পরিধান,পবিত্র কোরআন তেলাওয়াত,জাতীয় সঙ্গীত পরিবেশন,কুচকাওয়াজ,মশাল দৌড় ও শারীরিক কসরতের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে অংশগ্রন ও পুরুস্কার বিতরনের মধ্য দিয়ে সম্পন্ন হয় উপজেলার ঐতিহ্যবাহী মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা।
