• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাই বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

এপ্রিল 4, 2020


ঢাকার ধামরাই বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর কার্যকরী সদস্যদের আর্থিক সহযোগিতায় বাজার পিছিয়ে পড়া অসচ্ছল দোকানদার, ডাব ব্যবসায়ী, দোকান দোকানে যারা পানি দেয়, অস্থায়ী দোকানদার বর্তমানে যারা বেকার আছে, বিভিন্ন দোকানের কর্মচারীদের মাঝে সর্বমোট ৭০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

আজ শনিবার (৪ এপ্রিল ২০২০) সকালে এদের প্রত্যেক পরিবারকে ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি আলু, আধা কেজি তেল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ হাফিজুর রহমার হাফিজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোন্তাজ উদ্দিন, অরুণ ঘোষ, বিবেক পাল, আক্তার জাহান, মোঃ আমিনুর রহমান, ইলিয়াস হোসাইন, নাজমুল আলম হৃদয় প্রমূখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments