
ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষে ভোট গণনা সম্পন্ন হলেও ফল ঘোষণা হবে আগামীকাল মঙ্গলবার (২৯ ডিসেম্বর সকালে)।
নির্বাচনে নৌকা প্রতীকে ২৩ হাজার ১১০ ভোট পেয়ে এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম কবির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজিম উদ্দিন মঞ্জু বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৫০৩ ভোট।
সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে ধামরাইয়ের হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজের একটি কক্ষে এ ফলাফল ঘোষণা কেন্দ্রে এমন তথ্য জানিয়েছেন ঢাকা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খাঁন।
মো. মুনীর হোসাইন খাঁন বলেন, ৯ টি ওয়ার্ডে মোট ২১টি কেন্দ্রে মোট ২৪ হাজার ৮৮৫ ভোট কাস্ট হয়েছে।
তিনি আরও বলেন, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টায় ধামরাইয়ের হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজের ফলাফল ঘোষণা কক্ষে বেসরকারি ভাবে প্রার্থীদের জয়ী ঘোষণা করা হবে।
ভোটগ্রহণের সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ পৌরসভায় মোট ভোটার ৪২৬৪৪, যার মধ্যে নারী ভোটার ২২ হাজার ৬৫, পুরষ ২০ হাজার ৫৯৭ জন।
