• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে আওয়ামী লীগের প্রার্থী গোলাম কবির মেয়র নির্বাচিত

ডিসে. 29, 2020


ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র গোলাম কবির (নৌকা) ২৩ হাজার ১১০ ভোট পেয়ে পুনরায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে নৌকা প্রতীকে ২৩ হাজার ১১০ ভোট পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম কবির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজিম উদ্দিন মঞ্জু বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৫০৩ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী মুহাম্মদ শওকত আলী (হাত পাখা) পেয়েছেন ২৭২ ভোট।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় ধামরাইয়ের হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজের ফলাফল ঘোষণা কক্ষে বেসরকারি ভাবে প্রার্থীদের জয়ী ঘোষণা করেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খাঁন।

মো. মুনীর হোসাইন খাঁন বলেন, ৯ টি ওয়ার্ডে মোট ২১টি কেন্দ্রে মোট ২৪ হাজার ৮৮৫ ভোট কাস্ট হয়েছে। ভোটগ্রহণের সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ পৌরসভায় মোট ভোটার ৪২৬৪৪, যার মধ্যে নারী ভোটার ২২ হাজার ৬৫, পুরষ ২০ হাজার ৫৯৭ জন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments