• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে আঙ্গুলের ছাঁপ বিড়ম্বনায় ভোটাররা

ডিসে. 28, 2020


রাজিউল হাসান পলাশ : উৎসাহ নিয়ে ভোট দিতে আসলেও আঙ্গুলের ছাঁপ না মেলায় ভোট দিতে পারছেন না অনেক বয়স্ক ভোটার।

সোমবার (২৮ ডিসেম্বর) ধামরাই পৌরসভার কেন্দ্রগুলোতেব ইভিএমে ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন কেন্দ্রে ঘুরে কয়েকজন ভোটারের কাছ থেকে এ অভিযোগ জানা গেছে।

আঙ্গুলের ছাঁপ না মেলায় ভোট দিতে পারেননি পৌরসভার ৩ নং ওয়ার্ডের গোপনগর এলাকার ভোটার মালতী রানী ঘোষ। তিনি জানান, এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হচ্ছে। কিন্তু আঙুলের ছাপ না মেলায় তিনি ভোট দিতে পারেননি। তাঁর জাতীয় পরিচয়পত্রের নম্বরও মেলেনি।

মালতী রানী বলেন, ভুট দিব্যার আইছিল্যাম। কিন্তু আঙ্গুলের ছাঁপ মিলে নাই। তাই ভুট নেয় নাই।

পৌরসভাজুড়ে বিভিন্ন এলাকায় ইভিএমে ভোট দিতে গিয়ে এমন বিড়ম্বনার শিকার হয়েছেন অনেকেই।

একইভাবে ভোট দিতে পারেননি কুমড়াইল এলাকার ভোটার হযরত আলী, আইঙ্গনের পলাশ হোসেনসহ কয়েকজন।

কুমড়াইল এলাকার ভোটার হযরত আলী বলেন, ভোট দিতে আসলেও আঙ্গুলের ছাঁপ না মেলায় ভোট দেয়া যায়নি। সালেহা আক্তার নামে আরেক ভোটার জানান, কয়েকবার চাপ দিয়েও ভোট দিতে পারেননি তিনি।

জানতে চাইলে আব্দুস সোবহান মডেল হাইস্কুল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা আরিফুল হাসান বলেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। কর্মকর্তারা আন্তরিকভাবে তাদের সহযোগিতা করছেন। পরিবেশও সুষ্ঠু রয়েছে। কোন জটিলতাহলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া রয়েছে।

এবিষয়ে জানতে চাইলে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো: মুনির হোসাইন খান বলেন, কিছু জটিলতার খবর পেয়েছি। তবে এসব সমাধানে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেয়া আছে। তারা ব্যবস্থা নিচ্ছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments