• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে স্বপ্নডানা পরিবারের বৃক্ষরোপণ কর্মসূচী ২০১৯ পালন

অক্টো. 21, 2019

রাজিউল হাসান পলাশ : ঢাকার ধামরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ডানার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী ২০১৯ পালন করেছে। “গাছ লাগান পরিবেশ বাচাঁন” এই স্লোগানকে সামনে রেখে আজ সোমবার (২১ অক্টোবর) দুপুরে ধামরাই উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ধামরাই সরকারি কলেজ মিলনায়তন কক্ষে ধামরাই পৌরসভার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মাঝে প্রায় পাঁচ শতাধিক গাছ বিতরণ করা হয় প্রত্যেকের হাতে ১০ টি করে গাছের চারা তুলে দেয়  স্বপ্নডানা পরিবার।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌর আওয়ামীলীগের সভাপতি ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ,এস,এম সিরাজুল হক। এ সময় স্বপ্নডানা পরিবারের সভাপতি শাহারিয়া ফেরদৌস রানা,সহ সভাপতি ফারাজানা আক্তার সোনিয়া,সাধারণ সম্পাদক পল্লব,সাংগঠনিক সম্পাদক রওনক জাহান সেতু সহ স্বপ্নডানা পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments