• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে খুন

আগস্ট 29, 2019

রাজিউল হাসান পলাশ: ঢাকা জেলার ধামরাই উপজেলার সুইসখালী গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে শেখ ফরিদ নামে এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। মরদেহ ময়না তদেন্তর জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকের কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোর রাতে ধামরাইয়ের সানোরা ইউনিয়নের সুইসখালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শেখ ফরিদ সুইসখালী গ্রামের শেখ শাজাহান মিয়ার ছেলে। ফরিদ প্রাইভেটকার চালক ছিলেন।

ধামরাই থানার এসআই শংকর চন্দ্র সরকার জানান, কে বা কারা গভীর রাতে তাকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে বাড়ির পাশে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে। হত্যাকারীদের আটকের চেষ্টা চলেছ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments