• শুক্র. এপ্রিল ১৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামীলীগ

জানু. 27, 2019

রাজিউল হাসান পলাশ: আসন্ন ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে নিজেদের দলীয় প্যানেলে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থী চূড়ান্ত করেছেন আওয়ামী লীগ। আজ রবিবার (২৭ জানুয়ারী) সন্ধ্যায় দলীয় একটি বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

চেয়ারম্যান পদে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান মিজান। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সিরাজ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান প্যানেল চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন মুক্তাকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

ধামরাই পৌরশহরের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে থানারোড এলাকায় মন্নু সন্স এন্ড কমিউনিটি সেন্টারে স্থানীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ মালেকের সভাপতিত্বে আওয়ামী লীগের এক বর্ধিত সভায় সর্বসম্মতি ক্রমে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments