• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সচেতনতামূলক মতসভা অনুষ্ঠিত

মার্চ 14, 2020


রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে সচেতনতামূলক মতসভা অনুষ্ঠিত হয়েছে। ধামরাই থানা পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নডানা এর আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে বারোটার দিকে ধামরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে হাবিবা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার ওসি অপারেশন মাসুদুর রহমান, স্বপ্নডানা’র সভাপতি শাহরিয়ার ফেরদৌস রানা।

করোনা ভাইরাস কি? এবং করোনা ভাইরাস সংক্রমণ কিভাবে ঠেকানো যায় এ নিয়ে আলোচনা করেন ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা। তিনি বলেন, বাংলাদেশে এর প্রাদুর্ভাব এখনো খুবই অল্প মাত্র তিনজন রুগী করোনায় আক্রান্ত ছিলো যাদের দুইজনই এখন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন যাতে আমরা আগে থেকেই সচেতন থাকি এবং নিরাপদ থাকি। এই ভাইরাস নিয়ে কারোও মনে কোন সংশয় থাকলে থানা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানাবেন অথবা হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া এই ভাইরাস নিয়ে কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে সরাসরি আমাকে জানাবেন।

ওসি অপারেশন মাসুদুর রহমান তার বক্তব্যে নারী ও শিশু নির্যাতন বন্ধে যে আইন রয়েছে সে আইন ও দোষীর সর্বোচ্চ সাজা নিয়ে আলোচনা করেন। তিনি ছাত্রীদের বলেন কোথাও কোন অপরাধ অনিয়ম দেখলে ধামরাই থানা পুলিশকে তথ্য দিন। কেউ ইভটিজিং এর শিকার হলে আমাদের জানান পরিচয় গোপন রেখে আমরা দোষীকে সর্বোচ্চ শাস্তি দেয়ার ব্যবস্থা করবো।

ছাত্রীদের উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে ধামরাই থানার কয়েকজন এস আই, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, স্বপ্নডানা পরিবারের এক ঝাক তরুণ উপস্থিত ছিলো। এসময় ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মাঝে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে লিফলেট বিতরণ করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments