রাজিউল হাসান পলাশঃ ঢাকা জেলার ধামরাই উপজেলার সহস্রাধিক দরিদ্র মানুষকে কম্বল দিয়েছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান রুপসী উন্নয়ন সংস্থা।
বুধবার (১৮ জানুয়ারি) ধামরাই দক্ষিণ পাড়া এলাকার আমিন মডেল টাউনে রুপসী উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে সংস্থার সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাসান প্রধান অতিথি হিসেবে থেকে এ কম্বল বিতরণ করেন।
সংস্থাটি আজ প্রায় হাজার খানেক মানুষের মাঝে কম্বল বিতরণ করে এবং পর্যায়ক্রমে সাড়ে তিন হাজার কম্বল বিতরণ করবে বলে জানান সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃ সেলিম হোসেন প্লাবন।
সেলিম হোসেন প্লাবন আরোও জানান, রুপসী উন্নয়ন সংস্থা যাত্রা শুরু করে ২০১০ সালে, সে সময় থেকে শুরু করে আজ অবধি আর্থিক ঋন এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে সংস্থাটি। করোনায় বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণ, বন্যায় বন্যার্তদের বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ, ঈদে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নতুন পোশাক ধারাবাহিকভাবে বিতরণ করে সংস্থাটি।
উপকারভোগী ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বাড়িগাও গ্রামের আলেয়া বেগম বলেন, কম্বল পাইয়া আমি খুশি, এই শীতে একটা কম্বলে হইতোনা এইড্যা পাওনে আমার ভালা হইলো এহন দুইটা একত্র কইরা গায়ে দিওন যাইবো।
একই ইউনিয়নের গাওয়াইল পশ্চিম পাড়া গ্রামের রহিমুদ্দিন বলেন, এই কম্বলডা আমি চাইদ্দরের মত গায়ে দিবার পারুম, পুরুষ মানুষ কামে বাইরে যাওন লাগে শীতে এইড্যা আমার উপকার অইবো।
এসময় অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেস ক্লাব ধামরাই এর সাধারণ সম্পাদক মোহনা টিভির উপজেলা প্রতিনিধি কায়সার জান, ধামরাই রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিউল হাসান পলাশসহ সংস্থার সকল সদস্যবৃন্দ।
