প্রবাসীদের কর্মব্যস্ত জীবনকে আনন্দময় করে তোলতে টাঙ্গাইল জেলা সমিতি, ইতালি আয়োজন করেছে বর্ণাঢ্য বনভোজন।
ইতালির বাংলাদেশী কমিউনিটিতে বিশেষ অবদান ও দেশীয় কৃষ্টি সংস্কৃতি বিকাশে প্রতিজ্ঞাবদ্ধ টাঙ্গাইল জেলা সমিতির প্রধান উপদেষ্টা জামিলুর রহমান মিরনের উদ্যোগে অনুষ্ঠিত এই বনভোজন।
বনভোজনে টাঙ্গাইল সমিতির, ইতালীর প্রতিষ্ঠাতা এবং সম্মানিত ১ নং সদস্য মোঃ কামাল খান, উপদেষ্টা মাসুদুর রহমান সিদ্দিকী, সভাপতি-মোঃ ইসমাইল খান, সিনিয়র সহ-সভাপতি-এম কে রহমান লিটন, সাধারন সম্পাদক-মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক -তারেক কিবরিয়া সজীব, সাংগঠনিক সম্পাদক-মোঃ আবু সালেক মিয়া, দপ্তর সম্পাদক-মোঃ আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক-তরিকুল ইসলাম তিতাস সহ আরো অনেকের আন্তরিক প্রচেষ্টা সফল ভাবে সম্পন্ন হয়।
ইতালির মধ্যবর্তী এলাকা কাম্পু ইম্পেরাতরে যার প্রাকৃতিক রূপের অপরূপ ছন্দ রোম প্রবাসীদের মনে দোলা দিয়ে যায়।
সকল বয়সীদের খেলা, লাকি কুপন ও সঙ্গীতের সুরের মূচ্ছনা যেন প্রত্যেকের একঘেয়ামী জীবনে দিয়ে যায় অফুরন্ত আনন্দের অনুভূতি ।
আয়োজকদের প্রসংশা করে সকলেই প্রত্যাশা করেন, এমন আয়োজনের মত আগামী বছরও জীবনকে আনন্দ উল্লাসে রাঙ্গিয়ে নিবে প্রকৃতির রঙে।
