• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

গ্রীস আওয়ামী লীগ নেতাদের সন্তুষ প্রকাশ

জুন 25, 2019

গ্রীস আওয়ামী লীগের বর্ণাঢ্য ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যদিয়ে মুজিব আর্দশের পরিক্ষিত নেতা আব্দুল মান্নান মাতব্বর সভাপতি ও বাবুল হাওলাদার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করায় সন্তুষ প্রকাশ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।

গ্রীস আওয়ামী নেতা নাসির জমাদার, রেজাঊল করিম, হেমায়েত হাওলাদার ও লিপু বেপারী বলেন দীর্ঘ সময়ের পর গ্রীস আওয়ামী লীগ যেন তার সঠিক ঠিকানা খোঁজে পেয়েছে। সম্মেলনের মাধ্যমে গঠিত এই গ্রীস আওয়ামী লীগ দলীয় কর্মকান্ডে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে পাশাপাশি জামাত-বিএনপির দেশ বিরোধী অপপ্রচারে সোচ্চার হবে এবং জননেত্রী শেখ জাসিনার উন্নয়নে অবদান রাখবে।

তারা প্রত্যাশা করেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের বলিষ্ট নেতৃত্বে ইউরোপ জুড়ে আওয়ামী লীগের সকল কমিটি শক্তিশালী হয়ে উঠবে।

সম্মেলনকে সফল করার জন্য গ্রীস আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি আব্দুল মান্নান মাতব্বর ও সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার গ্রীস আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, এথেন্স মহানগর যুবলীগ, বাংলাদেশ কমিউনিটির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দ, সামাজিক রাজনৈতিক ও সকল প্রবাসীকে ধন্যবাদ জানান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments