• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

গ্রীসে খোলা মাঠে ঈদুল আজহা-২০১৯ উদযাপন

আগস্ট 11, 2019

জহিরুল ইসলাম বি এস সি : গ্রীসের রাজধানী এথেন্সে খোলা মাঠে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। রোববার সকাল ৮ ঘটিকার সময় হাজারো মানুষের উপস্থিতিতে ঈদুল আযহার নামাজে অংশগ্রহণ করেন বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মো:জসীম উদ্দিন এনডিসি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আজহারুল হক, দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ খালেদ, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস এর সভাপতি হাজী মোঃ আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল খালেক মাতব্বর, সিনিয়র সহ-সভাপতি হাজী আহসান উল্লাহ হাসান, সাবেক সভাপতি গোলাম মাওলা, তাজুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, গ্রীস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতব্বর, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, গ্রীস বিএনপি’র সভাপতি জি এম মোখলেসুর রহমান সহ রাজনীতিবিদ, বিভাগীয় ও জেলা পর্যায়ে আঞ্চলিক নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, যুবদল, ছাত্রদল এর নেতৃবৃন্দ। ইউরো বাংলা প্রেস ক্লাব, দোয়েল একাডেমি, গ্রিক বাংলা শিক্ষা কেন্দ্র সহ সর্বস্তরের মুসলিম জনসাধারণ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত বলেন গ্রীসে অবস্থানরত বাংলাদেশিদের একটি সুনাম রয়েছে ভালো লোক হিসেবে। এই অর্জন আমাদের ধরে রাখতে হবে। একজন নাগরিক হিসেবে আমাদের যা দায়িত্ব রয়েছে তা যথারীতি পালন করে চলতে হবে। বাঙালির শোকের মাস আগস্ট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্য মুসল্লিদের কাছে দোয়া করার আহ্বান জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তার বক্তব্যে। তিনি আরো বলেন ঈদুল আযহার ত্যাগের যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা অর্জন করে আমাদের জীবনে প্রতিফলন ঘটাতে হবে। তাহলে আমাদের নামাজ ও কোরবানির সার্থকতা আসবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments