আগামী ২৩শে জুন রোববার বহু কাংখিত গ্রীস আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজধানী এথেন্সর হোটেল হিলটনের বলরুমে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি থাকবেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
গ্রীস আওয়ামী লীগের আহ্বায়ক বাচ্চু বেপারী এতে সভাপতিত্ব করবেন ।অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকেও আওয়ামী লীগের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে ।ইতালি থেকেও
দলের নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে ।
গ্রীস আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যেই সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রীসে এসে পৌচেছেন ।এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দরে গিয়ে পৌছলে গ্রীস আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা কর্মী তাদের অভ্যর্থনা জানান ।এ সময় সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের নেতৃদ্বয় বলেন, ইউরোপে
আওয়ামী লীগকে তারা আরও শক্তিশালী করে গড়ে তুলতে চান।তারা আরও বলেন, যে সকল দেশের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অবিলম্বে ঐ দেশের সম্মেলন করতে হবে ।
সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের দুই সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেছিলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ।তার পর
মাল্টা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন সফলভাবে সম্পন্ন করেন তারা।এর পর চেক প্রজাতন্ত্র আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে ।
২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী ।সর্বইউরোপিয়ান আওয়ামী লীগ এ উপলক্ষে এক আলোচনা
সভার আয়োজন করেছে ।যেহেতু গ্রীস আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এথেন্স রয়েছেন,তাই
গ্রীসেই আলোচনা সভার ডাক দেয়া হয়েছে ।অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান এবং
ইতালি আওয়ামী লীগের সহসভাপতি হাজী মোঃ জসিমউদ্দিন ঐ আলোচনা সভা ও সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন
বলে জানা গেছে ।
