ইতালীস্হ বৃহত্তর সিলেট যুব সমাজের আয়োজনে সিলেটের কৃতি সন্তান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল কে সংবর্ধনা দিয়েছে।
মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: ইতালীস্হ বৃহত্তর সিলেট যুব সমাজের আয়োজনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট মিলনায়তনের সত্বধিকারী বিশিষ্ট ব্যবসায়ী রেজাউর করিম রিপনের সভাপতিত্বে ও বিশিষ্ট সামাজিক ব্যাক্তিত্ব জামিল উদ্দিনের প্রানবন্ত সঞ্চালনায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন শফিউল আলম চৌধুরী নাদেল শুধু সিলেটের নয়, তিনি সারা বাংলার গর্ব।
সংবর্ধিত অতিথি সিলেটের কৃতি সন্তান শফিউল আলম চৌধুরী নাদেল প্রত্যাশা করেন, বৃহত্তর সিলেটের ঐতিহ্য ও কৃষ্টি-সংস্কৃতি প্রবাসে তুলে ধরার পাশাপাশি যুব সমাজের মধ্যেমে ইতালিতে ঐক্যবদ্ধ সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। এতে করে সিলেটের দেশে প্রবাসে সিলেটেরই সুনাম বৃদ্ধি পাবে। স্মরনীয় ও বরণীয়দের স্মৃতি রক্ষার্থে বৃহত্তর সিলেটের যুব সমাজকে এগিয়ে আসারও আহ্বান করেন তিনি।
তিনি আরও বলেন, জাতীয় জীবনে যে কোন গুরুত্বপূর্ণ, যে কোন আপদকালীন মুহূর্তে যুবসমাজ অগ্রণী এবং সাহসী ভূমিকা পালন করতে পারে। ভরসা দিয়ে, শক্তি দিয়ে, মেধা দিয়ে, মনন দিয়ে এবং প্রতিভা দিয়ে, দেশে ও প্রবাসে প্রেরণা জুগিয়েছে যুব সমাজ। এ ত্যাগ ও সংগ্রামী চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের বর্তমান যুব সমাজ দেশগঠনে স্মরণীয় ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানের আরেক জন সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মাহি, তিনি বলেন, দেশ ও জাতির গর্বিত সন্তান তারাই যারা নিজ অবস্থান থেকে কাজ করে দেশের জন্য সম্মান বয়ে আনে।
এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখার সিনিয়র সহ-সভাপতি অনিক হাওলাদার এবং সিলেটের অভিভাবক ও যুব সমাজের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন এম ডি মজির উদ্দিন, এ টি এম শাহজাহান, আব্দুল মুকিত, আতিকুল ইসলাম, সফিকুল আলম, শেখ দেলোয়ার, খায়রুজ্জামান, দেলোয়ার হোসাইন, ছয়দুল ছালিক, সাকের আহমেদ, জুনেদ আহমেদ সহ আরো অনেকে।
