• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আ‌য়েবা’র কার্যনির্বাহী পরিষদের ১৫তম সভা সফল কর‌তে বি‌শেষ সভা

জানু. 24, 2019

দক্ষিণ ইতালির সিসিলি দ্বীপের বিখ্যাত পর্যটন নগরী কাতানিয়ার অভিজাত ফোর পয়েন্টস শেরাটন হোটেল এন্ড কনফারেন্স সেন্টারে ২৬ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)’র কার্যনির্বাহী পরিষদের ১৫তম সভা।

আয়েবা’র ১৫তম এক্সিকিউটিভ মিটিংকে সফল ও সার্থক করার লক্ষ্যে কাতানিয়াস্থ বাংলাদেশ কমিউনিটির বিশেষ সভা। স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কাতানিয়া আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ কমিউনিটির সভাপতি জনাব জাকির হোসেন আকন্দ এবং কাতানিয়া আওয়ামী লীগের সভাপতি জনাব সেলিম মোল্লা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কার্যনির্বাহী পরিষদের ১৫তম সভার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব, ইতালিতে দায়িত্বরত মান্যবর রাষ্ট্রদূত জনাব আবদুস সোবহান সিকদার।
এছাড়াও মেট্রোপলিটন সিটি কাতানিয়ার পৌর কর্তৃপক্ষ (Comune), পুলিশ প্রশাসন (Questura) এবং স্থানীয় সরকার (Prefettura) সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments