• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

হাসান ইকবালের ছোট ভাই ইউসুফ ইকবালের জন্য দোয়া প্রার্থনা

মার্চ 12, 2019

ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের ছোট ভাই ইউসুফ ইকবাল গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে তিনি ঢাকা ল্যাব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ইউসুফ ইকবালের সুস্থতা কামনা করে রোমের তোসকোলানায় স্থানীয় একটি হলে ইতালী আওয়ামী লীগ ও রোম মহানগর আওয়ামী লীগ যৌথ ভাবে এক দোয়া মাহফিলের আয়োজন করে।


ইটালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন” রক্তের ইনফেকশন জনিত কারণে প্রায় এক সপ্তাহ যাবত চিকিৎসা নিচ্ছে। অবস্থা খুব গুরুতর থাকলেও এখন কিছুটা উন্নতি হয়েছে।” তিনি সকলের কাছে তার ভাইয়ের জন্য দোয়া কামনা করেন।

এই সময় উপস্থিত সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কে এম লোকমান হোসেন ও ইটালী আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন বক্তব্য রাখেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন সহ ইতালী আওয়ামী লীগের লুৎফর রহমান, আতিয়ার রাসুল কিটন, আবু তাহের, হাবীব মোকদম, ফারুক খালাসি এবং মহিলা আওয়ামী লীগ, যুবলীগের নেতৃবৃন্দ ।

পরে তুসকোলানা মসজিদের ইমাম ইউসুফ ইকবালের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এসময় অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments