• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

স্পর্শের বাইরে রুস্তম আলী

অক্টো. 7, 2020
ভাগ্যের কি নিয়তি প্রিয়বন্ধুর মাধ্যমে ইতালি আসেন সাদা মনের মানুষ রুস্তম আলী, আজ সেই প্রাণের বন্ধুর ডকুমেন্টের সহযোগিতায় দেশে ‍ফিরতে হচ্ছে একটি লাশ হয়ে।
সহজ-সরল ও একজন সাদা মনের মানুষ হিসেবে রোম শহরে বসবাস করতেন রুস্তম আলী। হাসিখুশি এই মানুষটি হঠাৎ করে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ২৭ সেপ্টেম্বর বিকালে পৃথিবী থেকে চিরবিদায় নিলেন।
গতকাল ছিল মরহুম রুস্তম আলীর নামাজে জানাজা সকাল ১০ টা ৩০ মিনিটে রোমের লালন পার্কে । আজ ৭ অক্টোবর বিকেলে টার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে লাশ বাংলাদেশে প্রেরণ করা হবে।
বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি শাহিন খলিল কাউসারের হাত ধরেই প্রিয়বন্ধু রুস্তম আলী ইতালিতে প্রবেশ করেছিলেন। প্রবাসে পরিবার পরিজন না থাকায় প্রানের বন্ধু রুস্তম আলীর মরদেহ দেশে প্রেরণ করতে হলো সেই বন্ধু শাহিন খলিল কাউসারের ডকুমেন্টের মাধ্যমে।
অথচ এইতো কয়েকদিন আগে দুই বন্ধুর মিলান সফর করার কথা ছিল, হয়নি। মৃত্যুর ঠিক পরের দিনই দুই বন্ধুর ফিনল্যান্ডে যাওয়ার কথা ছিল। মৃত্যুর দুই দিন আগেই দুই বন্ধু অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনিরের সাথে দেখা করেন, সেই সময় আইসক্রিমের দোকানে রুস্তম আলীর ছিল মায়াভরা শেষ ছবি। কথা হয় ফিনল্যান্ড সফর নিয়ে। অথচ রুস্তম আলী কে আজ দেশে যেতে হচ্ছে, একা একটি লাশ হয়ে। সবকিছুই যেন জলছবির মত, শুধু স্পর্শের বাইরে।
রুস্তম আলীর শেষ ছবিতে বায়ে প্রিয়বন্ধু শাহীন খলিল কাউসার, ডানে মনিরুজ্জামান মনির

মহান আল্লাহ তায়ালা যেন মরহুম রুস্তম আলী কে ক্ষমা করেন, জান্নাত নসিব করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি থাকবে ইতালি প্রবাসীর সমবেদনা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments