• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মনফালকনে যুবলীগের ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন

অক্টো. 4, 2020
মাসুম আহমেদ, মনফালকোনে: আওয়ামী যুবলীগ ইতালি গরিঝিয়া মনফালকনের ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন করেছে মনফালকনের যুবলীগ নেতৃবৃন্দ ।
শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে যুবলীগ নেতা শফিকুল ইসলাম মাযহারুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দোয়া মাহফিল এবং কেক কেঁটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইতালি কেন্দ্রীয় যুবলীগ সাংগঠনিক সম্পাদক জনাব মজনু দেওয়ান ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর আলম সোহাগ (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার) তোফাজ্জল হুসেন তপন(সহ-সভাপতি গরিঝিয়া, মনফালকনে আওয়ামী লীগ) এবং আওয়ামী লীগ নেতা সারোওয়ার কাউসার, ফরিদ খালাসি এবং দুলাল ফকির ।
আরও বক্তব্য রাখেন স্থানীয় যুবলীগ নেতা এম, ডি আব্দুর রফিক লিটন , এম,ডি জনি মিয়া এবং সুজন হাওলাদার ।অনুষ্ঠানটি যৌথ ভাবে পরিচালনা করেন যুবলীগ নেতা সোহাগ মুন্সি এবং মামুন আল রাশিদ । বক্তারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সি প্রসংসা করেন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করে আশা প্রকাশ করেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।
উক্ত অনুষ্টানে ইটালী যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব উজ্জ্বল মৃধা ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এনায়েত করিম এর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় সাবের আন্তর্জাতিক সম্পাদক জনাব সাজ্জাদ হায়দার শুভেচ্ছা প্রদান করেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments