• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা উপজেলা নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী- চৌধুরী সাব্বির!

ফেব্রু. 4, 2019

 

মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক চৌধুরী সাব্বির আলী। জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন তিনি।

জানাযায়, উপজেলা নির্বাচন সামনে রেখে উপজেলার ৮টি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে গিয়ে মানুষের কাছে দোয়া চাচ্ছেন তিনি।

একান্ত আলাপচারিতায় চৌধুরী সাব্বির আলী সাংবাদিকদের বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম চৌধুরী ইউনুছ আলী সালথার উন্নয়নের যথেষ্ট ভূমিকা রেখেছেন।

তিনি সালথা উপজেলা, থানা, সদর বাজার, মডেল প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জমি দিয়ে সহায়তা করেছেন। তার মৃত্যুর পর আমি একটি মাদ্রাসা ও সাব-রেজিষ্ট্রি অফিসের জায়গা দিয়ে উন্নয়নের শরীক হয়েছি। এ ছাড়াও এই সালথায় আওয়ামী লীগের রাজনীতিতে আমার পরিবারের ব্যাপক ভুমিকা রয়েছে। ২০০১ ইং সালে নগরকান্দা উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে আমার রাজনীতি শুরু। দীর্ঘ ১৮ বছর ধরে সৈয়দা সাজেদা চৌধুরীর হাত ধরে মানুষের সেবা করে আসছি। তাই এই উপজেলা নির্বাচনে আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। আমি মৃত্যুর আগ পর্যন্ত সালথা বাসীর সেবা করে যেতে চাই। আশা করি মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments