• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান- ওয়াদুদ মাতুব্বার!

ফেব্রু. 4, 2019

মনির মোল্যা :   আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে আলোচনায় রয়েছেন, তরুন সমাজ সেবক, আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ মাতুব্বার।

১৯৭৯ইং সালের ২৫শে জুন সালথা উপজেলার গট্টি ইউনিয়নের গট্টি গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন আব্দুল ওয়াদুদ মাতুব্বার। তার বাবার নাম আবুল হোসেন মাতুব্বার। ১৯৯৩ ইং সালে তিনি জয়ঝাপ উচ্চ বিদ্যালয় থেকে এস.এসসি পাশ করেন। ১৯৯৫ ইং সালে ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে তিনি ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। ১৯৯৫ ইং সালে গট্টি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে সাধারণ মানুষের সেবা করে আসছেন।

জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আব্দুল ওয়াদুদ মাতুব্বার উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি হাট-বাজারে গিয়ে সাধারণ ভোটারদের কাছে দোয়া কামনা করছেন। প্রতিদিন ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন তিনি।

ওয়াদুদ মাতুব্বার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এবং আমার প্রানপ্রিয় নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র গণমানুষের নেতা শাহদাব আকবর লাবু চৌধুরী যে উন্নয়নের রুপরেখা দিয়েছেন তা বাস্তবায়ন করার লক্ষে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। আমি মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবা করে যেতে চাই।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments