• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় ১০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক!

ডিসে. 25, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:        ফরিদপুরের সালথায় ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আকাশ শেখ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সালথা থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বল্লভদি ইউনিয়নের চন্ডীবর্দী বিশ্ব রোডের উপর থেকে আটক করে। আকাশ মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুর গ্রামের সেকেন্দার শেখের পুত্র।

পলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে একটি পুলিশ টিম চন্ডিবর্দী বিশ^রোড সংলগ্ন মহসিনের মাছের ঘের এলাকায় অভিযান চালিয়ে আকাশ শেখকে আটক করে। আটকের পর স্থানীয়দের সামনে তার শরীর তল্লাশি করে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ইয়াবাসহ আটককৃত আকাশের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments