• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’র তালমায় শীতার্তদের মাঝে জামাল মিয়ার কম্বল বিতরণ!

ডিসে. 25, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:          ফরিদপুরের নগরকান্দায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. জামাল হোসেন মিয়া। বুধবার সকাল ১০ টায় উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামে চেয়ারম্যান বাড়িতে কয়েক হাজার দরিদ্র শীতার্ত মানুষের মাঝে তিনি কম্বল বিতরণ করেন।

ইউপি চেয়ারম্যান দেলোয়ারা বেগমের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মোঃ কামাল হোসেন মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খলিফা, ইউপি সদস্য আঃ কুদ্দুছ মোল্যা প্রমূখ।

এসময় এ্যাড. জামাল হোসেন মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকমী বৃন্দ সারাদেশে অসহায়-দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় আমি অসহায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করছি। শীতকালীন সময়ে আমার এ শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments