• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

হাজী আব্দুর রহমান আব্দুল করিম ডিগ্রি কলেজের ২০ বছর পূর্তি অনুষ্ঠান!

ডিসে. 25, 2019

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি , হাজী আব্দুর রহমান আব্দুল করিম ডিগ্রি কলেজের ২০ বছর পূর্তি এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য , ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম ।

শিক্ষা অনুরাগী কাজী সিরাজুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন – শিক্ষার অগ্রগতি ছাড়া কোন জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না । বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনিত শিক্ষা কার্যক্রমে শিক্ষার যথাযথ পদক্ষেপ গুলো সুষ্ঠু ও সুন্দর ভাবে বাংলার প্রতিটি মানুষের নিকট পৌঁছে দিতে হবে । শিক্ষার অগ্রগতি ছাড়া একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করা অসম্ভব । আজ শপথ গ্রহণ করতে হবে শিক্ষার আলোকে অত্রাঞ্চল সহ সারা দেশে কে তোমরা আলোকিত করবে ।আর তোমাদের শপথকে বেগবান করতে আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো । কলেজের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, খান আতাউর রহমান, মোঃ আব্দুর রহিম লস্কর, বোয়ালমারী কৃষক লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু , বাংলাদেশ কেন্দ্রীয় অাওয়ামী লীগের উপ-কমিটির সদস্য মোঃ আকরামুল করিম ও আসাদুল করিম প্রমুখ । এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান ও প্রাক্তন ছাত্রি , শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ নানা শ্রেণী পেশার মানুষ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ড. ইঞ্জিনিয়ার রেজায়ে করিম।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments