• রবি. এপ্রিল ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় নছিমন চালকের আত্মহত্যা

সেপ্টে. 16, 2022

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় ঋণের চাপে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে জুয়েল মোল্লা (২৪) নামে এক নছিমন চালক আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রাম এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের হান্নান মোল্লার ছেলে।

জানা যায়, বাড়িতে কেউ না থাকায় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঋণের চাপে নিজ শয়ন কক্ষে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

নিহতের পরিবার জানায়, জুয়েল একাধিক এনজিও থেকে ৮০ হাজার টাকার ঋণ নেন। এই ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বলে পরিবারের দাবী।

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশের ময়না তদন্তের রিপোর্টের জন্য ফরিদপুরের মর্গে প্রেরণ করা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

১৬ সেপ্টেম্বর ২০২২

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments