• রবি. এপ্রিল ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাজেদা চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় নগরকান্দায় দোয়া-মাহফিল

সেপ্টে. 21, 2022

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
সদ্য প্রয়াত সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফরিদপুরের নগরকান্দায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে (বাদ আসর) উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নগরকান্দা উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর চৌধুরী লাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধার সম্পাদক আরিফ হোসেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন, নগরকান্দা পৌর মেয়র নিমাই সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক প্রমুখ।

উল্লেখ্য, সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দা সাজেদা চৌধুরী, গত ১১ সেপ্টেম্বর রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন।

২১ সেপ্টেম্বর ২০২২

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments