• শনি. এপ্রিল ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাভারে আ.লীগের সভাপতি হাসিনা দৌলা ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল রাজীব

নভে. 15, 2019

সাভার প্রতিনিধিঃ ঢাকা জেলার সাভার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে ঢাকা জেলা পরিষদ প্রশাসক হাসিনা দৌলা তৃতীয় বারের মত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল আলম রাজীব।

শুক্রবার সন্ধ্যায় সাভার সরকারি কলেজ মাঠে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এই ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান উপস্থিত ছিলেন। এসময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ এমপি, সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক মাহাবুবুর রহমান, ধামরাই পৌর আওয়ামীলীগ সভাপতি ও ধামরাই পৌর মেয়র গোলাম কবির মোল্লাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা বলেন, আগের যে কোনও সময়ের তুলনায় বর্তমানে সাভার উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। এ ঐক্যের ফল ভোগ করছে গোটা এলাকার সাধারণ মানুষ।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন, সাভারের উন্নয়নের আমরা ঐক্যবদ্ধ। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা সকলে একসঙ্গে কাজ করে যাবো।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments