কাউনিয়া প্রতিনিধিঃ ১নং সারাই ইউনিয়ন নির্বাচন পরিষদ উপলক্ষে মোঃ আজহারুল ইসলাম বাবুল কাজী-এর সমর্থনে সতস্ফুর্তভাবে অংশগ্রহণে মানুষের ঢল নেমে পড়ে নির্বাচনী আলোচনা সভায় ।
“বাবুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে” “এবারের চেয়ারম্যান, বাবুল চেয়ারম্যান” এমন স্লোগানে মুখরিত হয় আলোচনা সভাটি।
আলোচনা সভায় ধুমেরকুটি ফাজিল মাদরাসা জামে মসজিদের সভাপতি মোঃ মজিবর রহমান-এর সভাপতিত্বে রবিবার সন্ধ্যা ৭ টায় চেয়াম্যান প্রার্থী বাবুল কাজীর বাড়ীর সামনে এ আলোচনা সভাটি শুরু হয় । ধীরে ধীরে আলোচনা সভাটি জন-মানুষে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ।এলাকার সুধীজনসহ বিভিন্ন ওয়ার্ডের মানুষজন বক্তব্য দেন ।
উক্ত সভায় ধুমেরকুটি সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব নওয়াব আলী বলেন, বাবুল কাজী আমার একজন ছাত্র-আবার এক সাথে শিক্ষকতাও করেছি ।আমি যতদিন তার সাথে চলাফেরা করেছি তা থেকে বুঝতে পারি এই ইউনিয়নের নেতৃত্ব দেয়ার সক্ষমতা তার আছে । তার সব চেয়ে বড় গুণ তিনি নিজের রাগ নিয়ন্ত্রণ করে কাজ করে যেতে পারেন ।

এ আলোচনা সভাটি কাওছার হোসেনের সঞ্চালনে বক্তব্য দেন আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব জয়নাল আবেদীন, সামছুল আলম,আব্দুল জলিল, আজিজুল ইসলাম , রিপন মিয়া, ফরহাদ হোসেন, আব্দুল হালিম, আকতারুল ইসলাম ঝন্টু এবং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য খায়রুল ইসলাম বকুলসহ প্রমুখ ।
এ সময় ৪নং ওয়ার্ডের বাসিন্দা আয়নাল মিয়া বলেন, ভোট দেয়ার আগে যোগ্যপ্রার্থী কে সেটা চিন্তা করবেন । এই ইউনিয়নে যারা এবার নির্বাচন করছে তাদের সাথে উঠা বসা করলেই সহজেই বুঝা যায় বাবুল কাজী চেয়ারম্যান হিসেবে একমাত্র যোগ্যপ্রার্থী ।
সবাই এক হয়ে বাবুল কাজীর সমর্থনে ভোট যুদ্ধে অংশ নেয়ার আহবান করে ৩নং ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন , বাবুল ভাই মানুষের সাথে উঠে বসে । হাসিমুখে সবার সাথে কথা বলেন । তিনি কখনো কারো কোন ক্ষতি করেছেন বলে আমার মনে হয় না । তাই সবার কাছে এবারের ভোট বাবুল কাজির পক্ষেই হোক ।
আলোচনায় সভায় ১নং সারাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আজহারুল ইসলাম বাবুল কাজী বলেন , আমি ছোট থেকেই স্বপ্ন দেখতাম মানুষের সেবায় থাকতে । আমার বাবা যখন চেয়াম্যানী করেন তখন বাবার সাথে বিভিন্ন মন্ত্রনালয়ে ঘুড়েছি । তাই এটুকু জানি কিভাবে মানুষের অধিকার টুকু রক্ষা করতে হয় । তিনি এসময় আরো বলেন , আমি যখন প্রথম একটা মটর সাইকেল কিনেছিলাম তখন আমি ভাবতাম এই এলাকার একটা অসুস্থ ব্যক্তিকেও যদি চিকিৎসা সেবায় বহন করতে পারি এতেই আমার স্বার্থকতা। ঠিক শুরু থেকেই এমন মনোবাসনা নিয়ে সব কাজ করে যাচ্ছি । আমি মানুষের সেবায় ছিলাম, আছি থাকবো ইনশাআল্লাহ । তাই আমার আশা এবারের ভোটে ১নং সারাই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আপনারা জয়যুক্ত করলে আমি নিজেকে জন-মানুষের সেবায় সমর্পণ করে দিতে চাই ।
