• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শাবিপ্রবিতে সম্যক ইনসেপশনের কনসার্টে আসছে “ব্যান্ড ম্যাকানিক্স”।

সেপ্টে. 13, 2019

শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের( ২৭ তম ব্যাচ) শিক্ষার্থীরা আয়োজন করছে তিন দিনব্যাপী অনুষ্ঠান “সম্যক ইনসেপশন”। যা গত ১১ সেপ্টেম্বর শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর শেষ হবে। সম্যক ইনসেপশন এর আহ্বায়ক অংকন পাল বলেন ” জমকালো এই অনুষ্ঠানের শেষ দিন ১৩ সেপ্টেম্বর দুপুর ২টায় সবার উপস্থিতিতে ক্যাম্পাসের গোলচত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হবে।”

অতপর বিকাল ৩ টা থেকে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এক উন্মুক্ত কনসার্ট। কনসার্টে গান পরিবেশন করবেন “ব্যান্ড মেকানিক্স”। এছাড়াও থাকছেন বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড নোঙর, রিম এবং শাবিপ্রবির ২৭ তম ব্যাচের শিক্ষার্থীদের নিজেদের “ব্যান্ড সম্যক”।

উল্লেখ্য অনুষ্ঠানের প্রথমদিন (১১ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ কেক কেটে অনুষ্ঠানের উদ্ভোদন করেন এবং সন্ধ্যা ৭ টায় ফানুস উৎসব পালন করা হয়। দ্বিতীয় দিন (১২ সেপ্টেম্বর) দুপুরে টি-শার্ট উন্মোচন এবং সন্ধ্যায় সম্যক ব্যাচের(২৭তম ব্যাচ) শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরিফুল বারী (শাবিপ্রবি, সিলেট)

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments