• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে ৩৫ ভূমি ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

এপ্রিল 26, 2022

সখীপুরে ৩৫ ভূমি ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

“বাদলা হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে ঈদ উপহার হিসেবে ৩৫ ভূমি ও গৃহহীন পরিবার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সেমি পাকা বাড়ী। আজ ২৬ এপ্রিল বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বহেড়াতৈল ইউনিয়নের আমতৈল আশ্রয়ণ প্রকল্পে স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম কনফারেন্সের মাধ্যমে উপহার তুলে দেন। আশ্রয় প্রকল্প-২এর আওতায় সারা বাংলাদেশ ব্যাপী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ৩২হাজার ৯০৪টি সেমি পাকা বাড়ী হস্থান্তর করেন।
এর ধারাবাহিকতায় উপজেলায় ৩৫টি বাড়ীর কবিলিয়ত নামা পত্রসহ বাড়ী হস্থান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাড.জোয়াহেরুল ইসলাম।এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সুলতানা, অফিসার ইনচার্জ রেজাউল করিম, প্রফেসর আলীম মাহমুদ, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, ইউপি চেয়ারম্যান ওয়াদুদ হোসেন, এসএম কামরুল হাসান, দুলাল হোসেন, আনসার আলী আসিফ, কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, সমাজসেবা কর্মকর্তা মানসুর আহমেদ, বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments