• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে সিএনজি শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল

এপ্রিল 26, 2022

সখীপুরে সিএনজি শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে অটোরিকশা অটো টেম্পো সিএনজি শ্রমিক ইউনিয়ন এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) সখীপুর শালগ্রাম পুর রোডের ইফতার মাহফিলের মধ্য দিয়ে শেষ হলো।
এর আগে সখীপুর পৌরশহরের বিভিন্ন রোডের শ্রমিক ও নেতাদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রতিটি রোডে।
অটোরিকশা অটো টেম্পো সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান হান্নান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা রোডের টিকেট মাষ্টার আজাহার আলী,বিপ্লব,টাঙ্গাইল রোডের দেলোয়ার সিকদার,আঃহাই সিকদার,কালিদাস রোডের গোলাম দুস্তকি সোহাগ,কচুয়া রোড দুলাল হোসেন, বাশু দেব,বহেড়াতৈল রোড বাহাদুর,শালগ্রাম পুর রোড আয়নাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিএনজি মালিক সমিতির  সাধারণ সম্পাদক আঃ কাশেম সিকদার।
সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল সিকদার।
হাফিজুর রহমান হান্নান বলেন, বিগত দিনে শ্রমিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।আমি শ্রমিকদের বিপদেআপদে সব সময় পাশে থাকার চেষ্টা করি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments