
সখীপুরে মানবাধিকার কমিশনের ইফতার ও দোয়া মাহফিল
বাদল হোসাইন সখীপুর:- বাংলাদেশ মানবাধিকার সখীপুর উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল আজ সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখীপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, জেলা পরিষদের সাবেক সদস্য গোলাম কিবরিয়া বাদল, অধ্যক্ষ আবদুর রউফ, সাবেক অধ্যক্ষ রেনুবর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন , অধ্যক্ষ আবুল খায়ের গুলজারী ও মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মতিউর রহমান ভূইয়া প্রমুখ।
