সখীপুরে মৎস্য চাষীদের মধ্যে পোনা ও খাদ্য বিতরণ
বাদল হোসাইন সখীপুর:- টাঙ্গাইলের
সখীপুরে আজ মঙ্গলবার সকালে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ–২ প্রজেক্টের আওতায় উপজেলার ১২ টি সিআইজি মৎস্যচাষী সমবায় সমিতির মধ্যে এবং ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ছয় জন আরডি চাষীদের মধ্যে মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আবদুর রাশেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফসহ অত্র দপ্তরের কর্মচারীগণ ও প্রকল্প সমূহের সুফলভোগীগণ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা বলেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নত প্রযুক্তির মৎস্য চাষ প্রদর্শনী স্থাপনের মাধ্যমে সখীপুর উপজেলাকে ধীরে ধীরে মাছ চাষের মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপজেলা মৎস্য বিভাগ কাজ করে যাচ্ছে।
সখীপুরে মৎস্য চাষীদের মধ্যে পোনা ও খাদ্য বিতরণ
Related Post
Subscribe
Login
0 Comments
Oldest
